চাঁদপুর জেলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে কচুয়া উপজেলা অবস্থিত। তৎকালীন পাকিস্থান আমলে কচুয়া উপজেলার শিক্ষার্থীদেরকে নানাহ ঝড়-ঝঞ্ঝা, যাতায়াতের প্রতিকূলতা সত্ত্বেও জেলা সদরের কলেজ ও দূরদুরান্তের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে হতো। এলাকার শিক্ষার হার ছিল অতি নগণ্য। এমন পরিস্থিতিতে কচুয়া উপজেলার তৎকালীন শিক্ষানুরাগী, জনহিতৈষী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় সে সময়কার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জনাব মোঃ আফজালুর রহমান সাহেব এর সভাপতিত্বে ২৪ ডিসেম্বর ১৯৬৯ সালের এক সভায় কলেজটি প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। তৎকালীন কচুয়ার জনদরদী ব্যক্তি জনাব এডভোকেট আব্দুল আউয়াল সাহেব কলেজটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। কলেজটিতে ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং ১৯৮৫-৮৬ শিক্ষা বর্ষ হতে স্নাতক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের ভর্ত্তির কার্যক্রম শুরু হয়। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় কলেজটির প্রভূত উন্নয়ণ সাধিত হয়। কলেজটি বর্তমানে সরকারি হওয়ায় সরকারি বিধিমতে পরিচালিত হয়ে আসছে ।
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ,
কচুয়া সরকারি ডিগ্রি কলেজের ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। শিক্ষা হলো একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত হচ্ছে। এ পরিবর্তিত বাস্তবতায় শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জন করলেই চলবে না; বরং সৃজনশীলতা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, প্রযুক্তিগত দক্ষতা এবং নেতৃত্বগুণে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।
কচুয়া সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার গুণগত মান উন্নয়ন, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থী কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমেই সফল হয় না; বরং একজন আদর্শ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য।
বর্তমান শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আমাদের কলেজে ডিজিটাল শিক্ষা কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সৃজনশীল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমি আশা করি, এই ওয়েবসাইট কলেজের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক তথ্য, একাডেমিক অগ্রগতি এবং বিভিন্ন অর্জনের একটি কার্যকর মাধ্যম হিসেবে সবার কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
ধন্যবাদান্তে,
প্রফেসর মোঃ আফলাতুন
অধ্যক্ষ
কচুয়া সরকারি ডিগ্রি কলেজ
চাঁদপুর জেলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার পূর্ব-উত্তর দিকে কচুয়া উপজেলা অবস্থিত। তৎকালীন পাকিস্থান আমলে কচুয়া উপজেলার শিক্ষার্থীদেরকে নানাহ ঝড়-ঝঞ্ঝা, যাতায়াতের প্রতিকূলতা সত্ত্বেও জেলা সদরের কলেজ ও দূরদুরান্তের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে হতো। এলাকার শিক্ষার হার ছিল অতি নগণ্য। এমন পরিস্থিতিতে কচুয়া উপজেলার তৎকালীন শিক্ষানুরাগী, জনহিতৈষী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় সে সময়কার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জনাব মোঃ আফজালুর রহমান সাহেব এর সভাপতিত্বে ২৪ ডিসেম্বর ১৯৬৯ সালের এক সভায় কলেজটি প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। তৎকালীন কচুয়ার জনদরদী ব্যক্তি জনাব এডভোকেট আব্দুল আউয়াল সাহেব কলেজটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। কচুয়া সরকারি ডিগ্রি কলেজটিতে ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং ১৯৮৫-৮৬ শিক্ষা বর্ষ হতে স্নাতক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের ভর্ত্তির কার্যক্রম শুরু হয়। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় কলেজটির প্রভূত উন্নয়ণ সাধিত হয়। কলেজটি বর্তমানে সরকারি হওয়ায় সরকারি বিধিমতে পরিচালিত হয়ে আসছে ।